- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জের উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভোট প্রদান শেষে ভোট গণনা শুরু হয়। গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু কে নির্বাচন কমিশন প্রধান করে ১০ সংখ্যা বিশিষ্ট কমিটি নির্বাচনে ভোট এবং সার্বিক দায়িত্ব পরিচালনা করেন ।
নির্বাচনে সভাপতি পদে আবু তালেব, সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক নির্বাচিত হন। সংগঠনের নির্বচিতরা হলেন সহ-সভাপতি জোহা মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহেদুল শেখ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক আনারুল ইসলাম প্রচার সম্পাদক রেজাউল শেখ ধর্মীয় ও ক্রিয়া সম্পাদক শাকিল আকন্দ,নির্বাহী সম্পাদক মোত্তালেব সরকার ও ছামছুল প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হন।