- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক ►
ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সামনে সময় অত্যন্ত সীমিত। দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছালে দেশটিকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বার্তা দেন তিনি। এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, তেহরান সংঘাত এড়াতে যে প্রস্তাব দিয়েছিল, ওয়াশিংটন তাতে ইতিবাচক সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে আলোচনা এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, ইরান অবিলম্বে যুদ্ধবিরতি, নৌ-অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল। বিপরীতে যুক্তরাষ্ট্র পাঁচটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রায় স্থগিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখে, তবেই যুক্তরাষ্ট্র নমনীয় হতে পারে।