- মাধুকর প্রতিনিধি
- ৬ ঘন্টা আগে
ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা পশুর হাটের নিরাপত্তা ও মাদক নির্মূলে জোরদার
আমিনুল হক, ফুলছড়ি প্রতিনিধি ►
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কুরবানির পশুর হাটের নিরাপত্তা, যানজট নিরসন ও মাদক নির্মূলে গুরুত্ব দিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান আরিফ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু,
ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক ও সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক নির্মূল এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ দমনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।