• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সুন্দরগঞ্জে ভুমি সেবা সপ্তাহ শুরু



সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। 

আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি নাহিয়ান মুনসীফ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা এবি পাটির আহবায়ক মো. তাজুল ইসলাম প্রমুখ। 

সারা বাংলাদেশে একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মেলার স্টোল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। শেষে কুঁইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র‌্যালি বের হয়। আগামী ২১ মে পর্যন্ত মেলা চলবে।