- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে লড়বেন মারিয়া কোরিনা মাচাদো
অনলাইন ডেস্ক ►
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ঘোষণা দিয়েছেন যে, তিনি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পানামা সফরের সময় প্রবাসী ভেনেজুয়েলার জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
মাচাদো বলেন, “আমি প্রার্থী হব। আমাদের লক্ষ্য দেশকে মুক্ত করা এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিওর উদ্যোগের প্রতি তিনি পূর্ণ আস্থা রাখেন। ভেনেজুয়েলার সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ এবং নির্বাচনের পথ সুগম হবে বলে তিনি আশাবাদী। যদিও মাদুরো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, তবুও মাচাদোর এই ঘোষণা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।