- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ জয়ের স্বপ্ন দেখছেন নিগার সুলতানা
অনলাইন ডেস্ক ►
বাংলাদেশ নারী ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছে। ২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত জয় মাত্র ৩টি। তবে এবার নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ দল অন্তত ৩টি ম্যাচে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।
অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না, আমরা ম্যাচ জিততে চাই। আমাদের বোলিং ইউনিট অনেক শক্তিশালী হয়েছে এবং দলের খেলোয়াড়দের মধ্যে জেতার ক্ষুধা আছে।” গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে টার্গেট হিসেবে নিয়েছেন তারা। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে ভালো পারফর্ম করতে বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।