- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
চাঁদরাতে উৎসবে আনন্দে
অনলাইন ডেস্ক ►
পবিত্র ঈদুল আজহার আগের রাতে আনন্দ-উচ্ছ্বাস দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাভিশন। বিশেষ অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতায় এবারের আয়োজনে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান উৎসবে আনন্দে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে। ঈদের আগের রাত কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাংলাভিশনের এই আয়োজন বরাবরই আলাদা আগ্রহ সৃষ্টি করেছে। সেই প্রত্যাশা সামনে রেখে এবারের পর্বেও থাকছে সুর, উৎসব ও ঐতিহ্যের মনোমুগ্ধকর মেলবন্ধন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সাগর বাউল এবং কানিজ খন্দকার মিতু। তাদের কণ্ঠে পরিবেশিত হবে বাংলা গানের কালজয়ী ও জনপ্রিয় সব চিরায়ত গান, যা দর্শকদের চাঁদরাতের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।
মাধুকর/এমআর