• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কেনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝরল ১৬ শিক্ষার্থীর প্রাণ



অনলাইন ডেস্ক ►

কেনিয়ার রাজধানী নাইরোবির অদূরে গিলগিল এলাকার উতুমিশি গার্লস স্কুলের ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭৪ জন। 

আজ বৃহস্পতিবার ভোররাতে প্রায় ২২০ জন শিক্ষার্থী থাকা ওই ছাত্রাবাসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বাঁচার জন্য ওপরতলার জানালা থেকে লাফ দেন। এতে হতাহতের সংখ্যা বেড়েছে। পুলিশ ও রেড ক্রসের সহায়তায় উদ্ধারকাজ চলছে, তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাধুকর/এমআর