- মাধুকর প্রতিনিধি
- ৩ ঘন্টা আগে
নুসরাত ফারিয়ার নতুন গান লোকে বলে মুক্তি
অনলাইন ডেস্ক ►
দীর্ঘদিন বিরতির পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে তার গাওয়া লোকে বলে শিরোনামের ফোক-পপ গানটি প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে গাওয়া এই গানটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। উল্লেখ্য, ২০১৮ সালে ‘পটাকা’ দিয়ে সংগীত জীবন শুরু করা ফারিয়ার ‘হাবিবি’ কিংবা ‘আমি চাই থাকতে’-এর মতো গানগুলো আগেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
মাধুকর/এমআর