• মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে

ভুয়া ভিডিও ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য



অনলাইন ডেস্ক ►

সোশ্যাল মিডিয়ায় নিজের ইমেজ রক্ষা ও ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে ইন্টারনেটে ছড়ানো নানা ভিত্তিহীন তথ্য, মানহানিকর পোস্ট এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত ভিডিওর বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

নাগা চৈতন্য অভিযোগ করেছেন, ইন্টারনেটে কিছু অসাধু পক্ষ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং সামান্থার ক্যারিয়ার ধ্বংসের দায়ভার তার ওপর চাপিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এআই ব্যবহার করে তার আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতে মামলার শুনানি হয়েছে। আদালত অভিনেতার পার্সোনালিটি রাইটস বা ব্যক্তিগত অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশের ইঙ্গিত দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। উল্লেখ্য, বিচ্ছেদের পর নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই ব্যক্তিগত জীবনে নতুন করে পথ চলা শুরু করেছেন।
মাধুকর/এমআর