• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ



অনলাইন ডেস্ক►
ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালি রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখা যায়। অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন স্বয়ং মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ের পৃষ্ঠপোষকতায় মেসির ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন।