- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর দু দিন ব্যাপী ঐতিহাসিক নাটকের সমাপনী
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও ব্যবসায়ীদের সহযোগিতায় দু দিন ব্যাপী ঐতিহাসিক মোঘল-এ-আযম ও মানুষ অমানুষ নাটকের সমাপনী হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দু দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সভাপতি করেন কামারজানী ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজামাল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও উদ্বোধনী গান পরিবেশন করেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,গিদারী ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ ইদু,রিমি ট্রাভেলসের এমডি মো: লুৎফর রহমান, কামারজানী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: জহুরুল হক,সমাজসেবক মো: এমদাদুল হক মিলন,মো: গোলাম আযম প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর কোষাধ্যক্ষ মো: আলম মিয়া(স্বর্নকার),কামারজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপুল,কামারজানী ইউডিসি উদ্যোক্তা মো: মাহবুবুর রহমান।
নাট্য পরিবেশন পরিচালক ছিলেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল মালেক সরকার, সাধারন সম্পাদক বাবু নির্মলেন্দু মহন্ত, মো: আব্দুল হাই,সুভাষ মল্লিক প্রমূখ। কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমান বলেন, ঐতিহ্যবাহী সমৃদ্ধ বাণিজ্যিক বন্দরে সাংস্কৃতিক ও নাট্য অঙ্গন আমাদের সামাজিক এবং মানসিক বিকাশে কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী অনুপ্রেরণা যোগায়।
এই সংগঠনটি আশি র দশক থেকে জাগ্রত হয়ে মানুষের হৃদয়ে সংগীত, সাহিত্য ও নাট্য বিনোদনে আস্থাশীল ভূমিকা রাখছে। গত দিনের ঐতিহাসিক নাটক প্রদর্শিত অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রমে মঞ্চায়নে সহায়ক ভূমিকা রেখেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।