- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
নুর হোসেন রেইন, সাঘাটা ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) আনুমানিক বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী তাকে বলেন, বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলে আনতে হবে বলে ডাকে নিয়ে যায় । পরে মা-ছেলে দুজন বাড়ির বাইরে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।
ঘটনার পর নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। ওই পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ও দুই প্যাকেট শুকনা খাদ্য দেওয়া হয়।