- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাদুল্লাপুর থেকে চুরি যাওয়া ট্রাক শাহাজাদপুর উদ্ধার
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে চুরি হওয়া ট্রাক সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার শৃফলতলা ব্রীজ সংলগ্ন সড়ক এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
বৃহস্পতিবার সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (এ) সার্কেল বিদ্রোহ কুমার কুণ্ড। আটককৃত আমির হোসেন চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ) সার্কেল বিদ্রোহ কুমার কুণ্ড জানান, গত ১ জুন ধাপেরহাটের ব্যবসায়ী তপন কুমার সাহার ট্রাকটি তার ড্রাইভার আব্দুল ছাত্তার ধাপেরহাট ইউনিয়নের হাসানেরপাড়াস্থ মানিক মিয়ার তেলের পাম্প সংলগ্ন স্থানে পার্কিং করে রেখে যান। পরদিন গিয়ে দেখেন ট্রাকটি নাই।
এ ঘটনায় তিনি সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরবর্তীতে পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। একপর্যায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শৃফলতলা ব্রীজ সংলগ্ন সড়ক থেকে ট্রাকটি উদ্ধার করা করা হয়। এসময় আমির হোসেনকে আটক করে পুলিশ।