- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়
অনলাইন ডেস্ক ►
ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাঁর জোড়া গোল ভর করে সান মারিনোর স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ।
নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথমার্ধের ১৭তম মিনিটে মোরছালিনের নিখুঁত ক্রস থেকে হেডের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে দেন তপু। ৩১ মিনিটে সান মারিনোর নিকোলাস জাকোপেত্তি গোল শোধ করলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বেশ কিছু কৌশলগত পরিবর্তনের পর ৮৬ মিনিটে হামজার ফ্রি-কিক থেকে আসা বলে বিশ্বনাথ ঘোষের সাইড ভলিতে হেড করে জয়সূচক গোলটি করেন তপু। জয়ের পর আবেগপ্রবণ হয়ে জার্সি খুলে উল্লাসে মাতেন এই তারকা ডিফেন্ডার। এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল।