• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মাতোয়ারা বাংলাদেশ



অনলাইন ডেস্ক ►

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। চার বছর পর পর আসা এই বিশ্বমঞ্চের উন্মাদনা বাংলাদেশ বরাবরই একটু বেশি। বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে জার্সি, পতাকা ও পছন্দের দলের সরঞ্জাম বিক্রির ধুম পড়েছে।

বিক্রেতাদের ভাষ্যমতে, এবারের বাজারে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদাই সবচেয়ে বেশি। মান অনুযায়ী জার্সি ৫০০ থেকে ২০০০ টাকা এবং পতাকা ১০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অনেক ভক্ত আবার জার্সির পেছনে প্রিয় খেলোয়াড়ের নাম ও নম্বর খোদাই করে নিচ্ছেন। ফুটপাতে অস্থায়ী দোকান থেকে শুরু করে অভিজাত বিপণিবিতান পর্যন্ত সব জায়গাতেই ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আমেজ কাটতে না কাটতেই এই বিশ্বকাপ উন্মাদনা দেশের ব্যবসা-বাণিজ্যেও এক নতুন গতি নিয়ে এসেছে।