• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সাংবাদিক হাবিবুর রহমানের পিতা নবাব আলীর ইন্তেকাল



ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারি গ্রামের বাসিন্দা মৃত রহিম উদ্দিনের পুত্র নবাব আলী (৬৮) রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের বাবা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাংবাদিক হাবিবুর রহমানের পিতা নবাব আলীর মৃত্যুতে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।