- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মধুপুরে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি ►
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে একটি ছাগলকে উদ্ধার করতে গর্তে একজন নামেন। পরবর্তীতে তিনি উঠে না আসায় তাকে বাঁচাতে একে একে আরও তিনজন গর্তে প্রবেশ করেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই গর্তের ভেতরে প্রাণ হারান। পুলিশ ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।