• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রেলওয়ে স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক



অনলাইন ডেস্ক ►
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। ঘটনার কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রবিবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে।

এ সময় লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তিনিও সেখানে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।