- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা
রিকতু প্রসাদ, গাইবান্ধা ►
নারীর প্রতি বিরাজমান ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা নিরসনে সুফিয়া কামালের আলোয় পথচলা- এই স্লোগান নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে সুফিয়া কামালের সংক্ষিপ্ত জীবন- আলেখ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে মূল বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ। তিনি বলেন ১৯১১ সালে ২০ জুন নবাব পরিবারে জন্ম নেওয়া সুফিয়া কামালের ডাক নাম ছিল হাসিনা বানু।শায়েস্তাগঞ্জে নানা বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশ বড় হয়েও তার মনো গঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসাবে কাজ করে।
তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত একজন আধুনিক মানুষ। মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হলেও স্বামী নেহাল হোসেন তাকে সমাজসেবা ও সাহিত্যচর্চায় উৎসাহ দেন।১৯২৩ সাল রচনা করেন প্রথম গল্প সৈনিক বধু এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে লিখে যান। তিনি ১৯৪৩ এর দুর্ভিক্ষের সময়, ৪৬ এর সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিপন্ন ও আহতদের নিয়ে কাজ করেন।
ওয়ারি মহিলা সমিতি,ভাষা আন্দোলন, গণআন্দোলন, ও মুক্তিযুদ্ধে বিশেষভাবে ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং আজীবন এর সঙ্গে জড়িত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ সভাপতি শংকরী দেব, কাকলী সাহা, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াছমিন, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী বেগম, সদস্য রোজিনা নাহিদ ফারজানা প্রমূখ।