- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নাকাইহাট কলেজে রোভাদের দীক্ষা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা রোভারের আওতাধীন নাকাইহাট কলেজ রোভার স্কাউট ইউনিটের নবাগত সদস্যদের দীক্ষা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ওয়াসিম ইরাস খান, জেলা রোভার কমিশনার সহকারী অধ্যাপক ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী উজ্জল-এএলটি, সম্পাদক তামজিদুর রহমান তুহিন প্রমুখ।
সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি কলেজের অধ্যক্ষ মো. আশরাফ আলী প্রধান। দীক্ষা প্রদান করেন ইউনিট লিডার আশিক চন্দ্র। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ২১জন সহচর পর্যায়ের রোভারকে তাঁবুবাস ও রাত্রিযাপন শেষে দীক্ষা প্রদান করা হয়। পরে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।