• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় সচেতন নাগরিক ফোরামের বিক্ষোভ সমাবেশ



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আজ শুক্রবার (২৬ জুন) বাদ জুমা বড় মসজিদ সংলগ্ন গোল চত্বরে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মুফতি মোঃ মাহমুদুল হাসান কাশেমী, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মওলানা এনামুল হাফিজ, মওলানা হাফিজ মানসুর, মাওলানা আবুল বাশার, মোঃ জহুরুল হক সরকার, মোঃ মনিরুজ্জামান সবুজ, মুফতি ইদরিস আলি, মুফতি আব্দুল আজিজ, মোঃ মওদুদ আহমেদ, মোঃ আবু সাইদ, মুনতাকিনুজ্জামান প্রমুখ। 

বক্তারা বলেন, পলাশবাড়ীতে মন্দিরের বাহিরে রাম মূর্তি নির্মাণ করা হয়েছে। রাম থাকবে ঘরে, রাম কেন বাহিরে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর আগে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় এবং পরে এক বিশাল মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। এদিকে পলাবাড়ীতে অসাম্প্রদায়িক সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চৌরাস্তা মোড়ে পালন করা হয়।