- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাবেক সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের দাফন সম্পন্ন
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বীর ভাগ্নে জাহাঙ্গীর কবীর গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাঘাটা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাঘাটা উপজেলার যাদুরতাইড় গ্রামে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী সহ সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।