• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলাশবাড়ীতে দুটি ট্র্যাকের সংঘর্ষে ৩ জন গুরতর আহত।



আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বগুড়া রোডে সরকার ফিলিং স্টেশনের সামনে দুটি ট্র্যাকের ধাক্কায় চালক সহ ৩ জন গুরতর আহত। সকাল ৯ টা ২০ মিনিটে উক্ত স্থানে দূর্ঘটনাটি সংঘটিত হয়। প্রত্যক্ষ দোষ্যি সূত্রে জানা গেছে, ট্র্যাক দুটি বগুড়া থেকে রংপুর মুখি প্রতিযোগিতায় যাচ্ছিল,ঘটনাস্থলে সামনের ট্র্যাক টি হঠাৎ ব্রেক করলে,পিছনের ট্র্যাক টি বিকট শব্দে ধাক্কা লাগে। 

এতে পিছনের ট্র্যাক টি সামনে দুমড়ে-মুচড়ে যায়,তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসে ড্রাইভার সহ অন্য জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।