- মাধুকর প্রতিনিধি
- ১৭ ঘন্টা আগে
সুন্দরগঞ্জে মাদকসহ এনসিপির নেতা গ্রেপ্তার
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সুন্দরগঞ্জ উপজেলায় মাদকসহ উপজেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধর্মপুরস্থ জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় অপর আরেক জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ১ গ্রাম এবং আনুমানিক দাম ৩ হাজার টাকা। সাকিল উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। উপজেলা এনসিপির সদস্য সচিব জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান বলেন, মাদক কারবারী কোনো দলের সদস্য হতে পারে না। সে যেই হোক না কোন প্রচলিত আইন মোতাবেক তার বিচার হবে।
ঘটনার পর পরই উপজেলা এনসিপির আহবায়ক কমিটি থেকে তাকে বহিস্কার করা হয়েছে। উপজেলা এনসিপির আহবায়ক মো. আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসন বিষয়টি তাকে অবগত করেছেন। এর পর পরেই দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে। থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।