• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ শিশুকে ধর্ষন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশুকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশী  জিহাদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যু্বক পলাতক রয়েছে। খবর পেয়র  রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরেদর্শন করে  অসুস্থ শিশুকে উদ্ধার করেছে।শিশুটি বর্তমানে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  রয়েছে।

মামলা ও পুলিশ সুত্রে জানা   গেছে  গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া  গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের পুত্র  জিহাদ মন্ডল  বাড়ীতে কেউ না থাকার সুযোগে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর ৪বছরের শিশুকে ডেকে এনে ধর্ষন করে। এদিকে খোঁজাখুঁজির পর  অসুস্থ অবস্থায় শিশুটিকে জিহাদের ঘর থেকে উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস,আই আহসান হাবীব সঙ্গীয় পুলিশ ফোর্স অসুস্থ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পরে হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের প্রস্ততি চলছে।