- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় ৪০ উর্দ্ধে সাবেক কৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক ►
৪০ উর্দ্ধে সাবেক কৃতি খেলোয়াড়দের ফুটবল টুর্নামেন্ট গাইবান্ধা জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে স্থানীয় এনএইচ মডার্ণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে খেলা পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি জেলা পুলিশের ডি ই ওয়ান আব্দুল লতিফ, গানাসাস এর সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক স্বপন, সদর থানা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবলু সরকার, সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর আলম, এসএম কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লুলু। উদ্বোধনী দিনের খেলায় বগুড়ার গাবতলী ৩-১ গোলে গাইবান্ধা ফারিয়া ফুটবল দলকে পরাজিত করে। মোট ৪টি দল এই খেলায় অংশ গ্রহণ করেছে। খেলা চলাকালিন সময়ে মাঠের চারপাশে ব্যাপক দর্শকের উপস্থিতি ছিল।