- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার।
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঋণ খেলাপির মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের পান্তাবাড়ী গ্রামের মফিজ উদ্দিন এর পুত্র। মোস্তাফিজুর এনআরবিসি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন গ্রহণ করেন।
কিন্তু নিয়মিত কিস্তি না দেয়ায় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর কবির তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মোস্তাফিজুরর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস আই শরৎ সঙ্গীও ফোর্স সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এসআই শরৎ এর সাথে যোগাযোগ করা হলে তিনি মোস্তাফিজুর কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেলে গ্রেফতারকৃত ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।