- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি
অনলাইন ডেস্ক ►
আসছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থীরা এই ছুটি উপভোগ করবেন।
আগস্ট মাসে ছুটি
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন।
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস (১ দিন)।
১২ আগস্ট আখেরি সাহার শোম্বা (১ দিন)
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে (১ দিন)
সব মিলিয়ে আগস্ট মাসে মোট ছুটি থাকবে ১২ দিন।
সেপ্টেম্বর মাস
সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন।
২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম (১ দিন)।
মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি থাকলেও তা শনিবার পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলবে না। ফলে সেপ্টেম্বর মাসে ছুটি থাকবে মোট ৯ দিন। দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন।