• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
স্বাস্থ্যমন্ত্রী সদরদাার মো: শাখাওয়াত হোসেন গতকাল রবিবার বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি হাসাপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগীর লোকজন এবং ভুক্তভাগীদের সাথে কথা বলেন। এ সময় কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের ২ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

পরিদর্শনের সময় রোগী ও রোগী সাথে সেবার নিতে আসা হাসপাতালের নানা অব্যবস্থাপনা,দুর্নীতি অনিয়ম ,চিকিৎসায় ডাক্তাার নার্সদের গাফলাতি সহ নানা অভিযোগ শোনেন। মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে মন্ত্রী স্থানীয় ডায়াগনিষ্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিন সকল বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান , গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদার রহমান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী গাইবান্ধা জেলা হাসপাতালের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ ত্যাগ করেন।