• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বর্জ্য না পুড়িয়ে পণ্য উৎপাদনের মেগা পরিকল্পনা



অনলাইন ডেস্ক ►

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বর্জ্য না পুড়িয়ে বহুমুখী পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্তমানের পরিবেশদূষণকারী পদ্ধতির পরিবর্তে কোরিয়ান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার, মিথেন গ্যাস, পশুখাদ্য ও ইকো-ব্রিকস তৈরির পরিকল্পনা করা হয়েছে। 

ডিএসসিসি তাদের প্রতিদিনের ৩০০০-৩৫০০ টন বর্জ্যকে শতভাগ পুনর্ব্যবহারযোগ্য করতে প্রায় ৪ হাজার ৮৮০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক পণ্য পাওয়া যাবে। আগামী জানুয়ারি থেকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। সিটি করপোরেশনের দাবি, এই প্রকল্পের মাধ্যমে নগরী দুর্গন্ধমুক্ত হবে এবং বিক্রয়লব্ধ লভ্যাংশের বড় অংশ সিটি করপোরেশনের আয়ের উৎস হবে।