• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধা শহরের উল্লেখযোগ্য স্কুলসমূহের এসএসসি পরীক্ষার ফলাফল



নিজস্ব প্রতিবেদক ►

গত সোমবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ ফলাফলে শীর্ষে রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ২৭৭ জন। এর মধ্যে পাস করেছে ২৬৫ জন এবং পাশের হার ৯৫.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন তার মধ্যে সায়েন্স থেকে ১৩৩, আর্টস থেকে ১০ জন ও কমার্স থেকে ২ জন।

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ১৮৯ জন। এর মধ্যে পাস করেছে ১৮০ জন এবং পাসের হার ৯৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৬২ জন এবং মানবিক বিভাগ থেকে ৩ জন। 

এসকেএস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ১২৫ জন। এর মধ্যে পাস করেছে ১১৬ জন এবং পাসের হার ৯২.৮০ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ২২ জন। গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ২০২ জন এবং পাস করেছে ১৮৭ জন। এখানে পাসের হার ৯২.৫৭ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৬ জন ও মানবিক বিভাগ থেকে ৪ জন।

উপজেলা সদর মডেল স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ৮৬ জন শিক্ষার্থী যার মধ্যে পাস করেছে ৬৭ জন। এখানে পাসের হার ৭৭.৯১ শতাংশ। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ জন, বাণিজ্য বিভাগ থেকে ১ জন এবং মানবিক বিভাগ থেকে ১ জন। আমার বাংলা বিদ্যাপীঠ থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৪৫ জন এবং এখান থেকে পাস করেছে ২৩ জন। এই প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায় নাই। এখানে পাসের হার ৫১.১১ শতাংশ।

গাইবান্ধা নুরুল হক মডার্ন হাইস্কুল থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ১০৮ জন এবং এর মধ্যে পাস করেছে ৪৫ জন। এখানে পাসের হার ৪১.৬৭ শতাংশ। মডার্ন থেকে জিপিএ-৫ পেয়েছে ৪জন যারা সকলে বিজ্ঞান বিভাগের। আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ১৯৬ জন এবং পাস করেছে ৯০ জন। এখানে পাসের হার ৪৮.৩৯ শতাংশ। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন যার মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ জন এবং মানবিক বিভাগের ৩ জন। গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ৮১ জন এবং পাস করেছে ৩৩ জন। পাসের হার ৪০.৭৪ শতাংশ। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৪ জন যারা সকলে বিজ্ঞান বিভাগের।