- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বগুড়ায় নকল তালমিছরি কারখানায় অভিযান : ৬০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক ►
বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় এক নকল ও অস্বাস্থ্যকর তালমিছরি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পঁচা ও পোকাযুক্ত প্রায় ১০ মণ মিছরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় ও র্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়া (দক্ষিণপাড়া) এলাকার পূজা মিছরি কারখানায় অবৈধভাবে টেক্সটাইল রং মিশিয়ে শিশুদের তালমিছরি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিছরি তৈরি, নকল মোড়ক ব্যবহার এবং পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ পঁচা ও পোকাযুক্ত মিছরি সংরক্ষণ করতে দেখা যায়।