• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে ফুল দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষন।



গোবিন্দগঞ্জ  প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিয়ে বাড়ীতে ব্যস্ততার সুযোগে,ঘাস ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে (৯)বছরের ৩য় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে বখাটে রাজু মিয়ার বিরুদ্ধে।  এঘটনায়  অসুস্থ শিশুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করে।

মামলা সূত্রে জানা গেছে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে শুক্রবার বিয়ে বাড়ী থেকে স্থানীয় দেবত্তর রামনাথপুর গ্রামের( ৯)বছর বয়সী ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ফুল দেয়ার প্রলোভোন দেখিয়ে প্রতিবেশী বাবুলের ছেলে রাজু মিয়া(৩০)নামের এক বখাটে  তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।  

শিশুটির চিৎকারে তাকে উদ্ধার করে  গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে। শিশুটি সেখানেই চিকিৎসা ধীন রয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েস এ ঘটনায় জানান,এ বিষয়ে মামলা হয়েছে।আসামি গ্রেফতারের চেষ্টাও ভদ্র রয়েছে ।