• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এশিয়ান গেমস ও নারী এশিয়া কাপ নিগারের নেতৃত্বে দল ঘোষণা



অনলাইন ডেস্ক

এশিয়ান গেমস ও নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানার নেতৃত্বে মাঠে নামবেন বাঘিনীরা। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে আগামী ২৮ আগস্ট। হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। বাংলাদেশ ৩১ আগস্ট ইন্দোনেশিয়া, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলবে। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়। গ্রুপপর্বের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। নারী এশিয়া কাপের পর আট দলকে নিয়ে শুরু হবে এশিয়ান গেমস। প্রতিযোগিতা শুরুই হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। জাপানের আইচি নাগোয়ায় ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন নিগাররা। এই ম্যাচ জিতলে ভারত অথবা জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তারা।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার ও ফারিহা ইসলাম।