- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুর চিনিকল চালুর খবরে আখ চাষ বেড়েছে গোবিন্দগঞ্জে
গোপাল মোহন্ত / মনজুর হাবীব, গোবিন্দগঞ্জ ►
রংপুর চিনিকল চালুর খবরে আখ চাষ বেড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। জেলার একমাত্র এই ভারি শিল্প প্রতিষ্ঠানটি ২০২০ সালে আধুনিকায়নের অজুহাতে বন্ধ ঘোষণা করা হয়। অন্তবর্তীকালীণ সরকার চিনিকলটি আবারো চালুর সিদ্ধান্ত নিলেও নানা উদ্যোগ গ্রহণ করলেও তা আর আলোর মুখ দেখেনি। কিন্ত বর্তমান সরকার দেশের বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টির জন্য সকল কলকারখানা চালুর ঘোষনায় আবারো প্রাণ ফিরেছে উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের জোন এলাকার আখচাষীদের মাঝে।
তারা নতুন উৎসাহে আবার আখ চাষ শুরু করেছেন। চিনিকল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ আখচাষীরা চিনিকল চালুর ঘোষনায় বেশ খুশী। দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামের আবুল হোসেন বলেন এবার তিনি ২ বিঘা জমিতে আখের চাষ করেছেন গত বছর ছিল ১ বিঘা। চিনি কল চালুর আশায় এবার আখের চাষ বাড়িয়েছি। তিনি মনে করেন যদি আগামী মৌসুমে চিনিকল চালু হয় তা’হলে আগামীতে আরো আখ চাষ বৃদ্ধি পাবে। তার মত কালাম, সেলিম, রহমান সহ অনেকের সাথে কথা বলে একই ধরণের উচ্ছাসের কথা জানা গেছে।
রংপুর চিনিকলের কৃষি বিভাগের ব্যবস্থাপক কৃষিবিদ তাহমিনা সুলতানা বলেন আখচাষে উৎসাহিত করতে পরামর্শ সহ কৌশলগত সকল ধরণের সহযোগিতা দিয়ে আসছে রংপুর চিনিকলের কৃষি বিভাগ। এজন্য আমরা মাঠ পযায়ে কাজ করছি। গত বছরের তুলনায় এবার আখের চাষ বেড়েছে। রংপুর চিনিকলের ইনচার্জ, মোঃ শাহীনূল ইসলাম চিনিকল সুত্রে জানা গেছে এবার চিনিকল জোন এলাকায় ৭শ ৪০ একর জমিতে আখের চাষ করা হয়েছে। গত বছর আখচাষ করা হয়েছিল ৬শ ৮০ একর জমিতে। চিনি কলে সরবরাহের জন্য আগামী আরো অধিক পরিমান জমিতে বৃদ্ধি পাবে। সংসদে চিনিকল চালুর ব্যাপারে আলোচনা হওয়ার পর থেকে কৃষকদের মাঝে আখ চাষের উৎসাহ লক্ষ্য করা গেছে। এ ধরণের উৎসাহ অব্যহত থাকলে আগামী বছর চিনিকলের জোন এলাকায় আরো আখ চাষ বৃদ্ধি পাবে।