• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে উদীচীর সমাবেশ



নিজস্ব প্রতিবেদক ►
রংপুরসহ দেশব্যাপী হত্যাকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর আঘাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও সহ-সম্পাদক মুরাদ জামান রাব্বানী। এ সময় কবিতা আবৃত্তি করেন গৌতমাশীষ গুহ ও দেবাশীষ দাস দেবু। সমাবেশে সাংবাদিক আফরোজা লুনা, প্রবীর চক্রবর্তীসহ উদীচীর নেতাকর্মী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।