• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সুন্দরগঞ্জের তড়কা রোগের সচেতনা বাড়াতে উঠান বৈঠক



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। খামারি ও গরু মালিকদের সচেতনা বাড়াতে উঠান বৈঠক করছেন প্রাণি সম্পদ অধিদপ্তর। গতকাল বুধবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ও পরামর্শ দেন গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মো. জোবাইদুল কবীর, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাক্তার মো, মোজাম্মেল হক প্রমুখ। জানা গেছে, গত ২২ আগষ্ট কঞ্চিবাড়ির দুলাল গ্রামে অ্যানথ্রাক্সরোগে আক্রান্ত গরু জবাই করে মাংস কাটাকাটি করায় অন্তত ৫জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।

এর পরই ওই গ্রামের গরু ও ছাগলকে অ্যানথ্রাক্স রোগের টিকা দেয়া হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসার বলেন, তড়কা বা অ্যানথ্রাক্স একটি ছোঁয়াসে রোগ। এটি অত্যন্ত শক্তিশালী জিবাণু। এই রোগে পশু আক্রান্ত হওয়ার পর পরই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা প্রদান করতে হবে। অত্যন্ত সতর্কতার সহিত আক্রান্ত পশুর চিকিৎসা সেবা করতে হবে। আক্রান্ত পশু আলাদা রাখতে হবে। কোন কারনে পশু মারা গেলে মাটির নিচে পুতে রাখতে হবে। এ মান্নান আকন্দ প্রতিনিধি