- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পাত্র মিলছে না বাঁধনের
অনলাইন ডেস্ক ►
তারকা মানেই আলো-ঝলমলে জীবন। কিন্তু সেই আলোর আড়ালেও থাকে কিছু গল্প। সেসব গল্প নিয়ে এবার তারকাদের মুখোমুখি হবে আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’। প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে।
আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথা। এখানেই শেষ নয়। ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। আলাপচারিতায় বাঁধন বলেন, ‘তিনি পুরুষকে ভালোবাসেন, তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই বেশি তার। শুধু তাই নয়, আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে মজার ছলে বাঁধনের আক্ষেপ, ইচ্ছে থাকলেও পাত্রই মিলছে না!’ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।