- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সোনাতলা প্রতিনিধি ►
সোনাতলায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সোনাতলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে সোনাতলা পৌর মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট, ফুল ও প্রাইজবন্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক এটি এম গোলাম রকিব, পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক বগুড়া জোনের সদস্য সচিব সাজেদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, আন নুর সায়েন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এম আর হাসান রিয়াদ। সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।