• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. মনিরুজ্জামানের গোবিন্দগঞ্জ উপজেলা পরিদর্শন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবাব  দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম,চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি গোবিন্দগঞ্জ থানা পরিদর্শনের যান। সেখানে পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে গার্ড আব ওনার প্রদান করা হয়।