- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ►
নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে পতাকা উত্তোলনের পর একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি মোছা. ফরিদা ইয়াসমিন (শোভা), গাইবান্ধা সদর উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা খন্দকার মনি, সাধারণ সম্পাদক মধবী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক লাইলী বেগম, গাইবান্ধা পৌর মহিলা দলের সভাপতি মেহেরুন্নাহার লিনা, সাঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাদুল্যাপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিতু আলম, সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার, গোবিন্দগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি মোছা. কাকলি চৌধুরী এবং বোয়ালী ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছা. লাইজি বেগম।
বক্তব্যে গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি মোছা. ফরিদা ইয়াসমিন (শোভা) বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এটি আমাদের অঙ্গীকার। আমরা জেলা মহিলা দলের পক্ষ থেকে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই। নারীরা স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হলে শুধু পরিবার নয়, দেশ ও জাতিরও উন্নয়ন হবে। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।