- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ২শ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি আবু আল রাসেল শেখকে (৩৭) গ্রেফতার করেছে ।
জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নর আরজি শাহাপুর গ্রামের মাদক কারবারি রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার শয়ন ঘরে তল্লাশি করে ড্রেসিং টেবিলের নীচের ড্রয়ারে মধ্যে থাকা ৭ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ৬ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকির ওই গ্রামের নুরুল হক শেখের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক ও টাকাসহ মাদক কারবারি রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে এর আগেও থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।