- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
২০১৮ সালের পর কতটা এগোল বাংলাদেশের নারী ক্রিকেট?
অনলাইন ডেস্ক ►
২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে এশিয়া কাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ আট বছর। কিন্তু এরপর আর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বশেষ আসরেও ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে নিগার সুলতানার দলকে। ফলে প্রশ্ন উঠেছে-সুযোগ-সুবিধা ও বেতন বাড়লেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারী ক্রিকেট ঠিক কতটা এগিয়েছে?
সাবেক অধিনায়ক সালমা খাতুন দলের নিয়মিত বিশ্বকাপ খেলা ও লড়াই করার মানসিকতাকে উন্নতি হিসেবে দেখলেও সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরী ভিন্ন মত পোষণ করছেন। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেট অনিয়মিত হওয়া এবং শক্তিশালী পাইপলাইন না থাকায় প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। পাশাপাশি চাপমুক্ত ক্রিকেটের স্বার্থে দীর্ঘদিনের অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বেও পরিবর্তনের দাবি তুলেছেন তিনি। যদিও পরিসংখ্যানে নিগারই সফলতম অধিনায়ক, তবে ব্যাটিংয়ের দুর্বলতা ও পাওয়ার হিটিংয়ের অভাব সাম্প্রতিক আসরগুলোতে বারবার স্পষ্ট হয়ে উঠছে। তবে ব্যাটাররা ব্যর্থ হলেও মারুফা ও নাহিদাদের নিয়ে গঠিত বোলিং ইউনিট তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।