• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বালুর ওপর ১২৩ কোটির তিস্তা দ্বিতীয় সেতু: সুফল বঞ্চিত ব্যবসায়ীরা, ক্ষোভ



রংপুর প্রতিনিধি ►  

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর প্রায় ১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুটি উদ্বোধনের আট বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। সেতুটি চালুর ফলে রংপুর থেকে বুড়িমারী স্থলবন্দরের দূরত্ব ৫০ কিলোমিটার কমে এলেও সংযোগ সড়কটি তিস্তার বালুর ওপর নির্মিত হওয়ায় কোনো ভারী যানবাহন চলতে পারছে না। 

স্থানীয়দের অভিযোগ, সড়কটির ভিত্তি অত্যন্ত দুর্বল হওয়ায় ১০ টনের বেশি ওজনের যান চলাচল ঝুঁকিপূর্ণ, অথচ স্থলবন্দরের পাথরের ট্রাকগুলো সাধারণত ৩০ থেকে ৩৫ টন মাল বহন করে। প্রতি বর্ষায় সংযোগ সড়ক ধসে গিয়ে যোগাযোগ হুমকির মুখে পড়ে এবং তা সংস্কারে বিপুল সরকারি অর্থ ব্যয় হয়। চলতি বর্ষাতেও এলজিইডির ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং ভেঙে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে। সেতু ও সংযোগ সড়ক টেকসই না হওয়া এবং ব্যয়ের হিসাব নিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।