• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটির সুযোগ



অনলাইন ডেস্ক ►

আগস্টের শেষভাগে চাকরিজীবীদের জন্য টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। যদি এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া যায়, তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব। 

তবে মনে রাখতে হবে, ঈদে মিলাদুন্নবীর ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং বাড়তি ছুটির বিষয়টি নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ও কর্মীরা এই সুযোগের আওতাভুক্ত নন। যারা পরিবার নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করছেন, তাদের আগেভাগেই অফিসের ছুটির তালিকা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।