• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

আমবাগান থেকে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার



লালপুর (নাটোর) প্রতিনিধি ►
নাটোরের লালপুরে এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকাসহ ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।​ পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর রাত ৩টা ২৫ মিনিটের দিকে জয়রামপুর গ্রামের মৃত সাজদার আলীর ছেলে মোঃ সুজন আলীর আমবাগানে অভিযান চালায়।

সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে অবৈধভাবে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জুয়াড়ি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।​অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও আলামত জব্দ করে।​গ্রেফতারকৃত

আসামিরা হলেন— বেরিলাবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ মতিউর রহমান (৬৫); রামপাড়া গ্রামের মৃত এলাহি প্রামানিকের ছেলে মোঃ আঃ মালেক (৪০) ও মৃত জফির উদ্দিনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৪০); এবং জয়রামপুর গ্রামের মোঃ আঃ মজিদ প্রামানিকের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) ও মোঃ গোলজার হোসেনের ছেলে মোঃ বাবুল ইসলাম (৩৩)।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৯(১)/২৭ ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।​