- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁল ‘পাসুরি’
অনলাইন ডেস্ক ►
ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে এই রেকর্ড গড়ল গানটি। কোক স্টুডিওর সাম্প্রতিক নতুন সংস্করণ ‘নু.ডব্লিউএভি’ নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ থাকলেও ২০২২ সালের এই মেগা হিট গানটি যে এখনো শ্রোতাদের হৃদয়ে গেঁথে রয়েছে, এই মাইলফলক তারই প্রমাণ।
গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা পাসুরি গানের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সাথে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম। তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির অভূতপূর্ব জনপ্রিয়তা বিবেচনা করলে এই অর্জন মোটেও অপ্রত্যাশিত ছিল না। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল। স্পটিফাইতে বর্তমানে এটি শেঠি ও গিল উভয়েরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান, যার স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ (৪০৫ মিলিয়ন)।
মাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সঙ্গীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়।
মুক্তির পর থেকেই ‘পাসুরি’ বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও অসংখ্য শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়েছিল। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।
এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ পাসুরি গানের একটি রিমিক্স সংস্করণ তৈরি করেছিল। নাইজেরিয়ান আফ্রোবিটসের সমন্বয়ে তৈরি এই সংস্করণে আলি শেঠির সাথে যৌথভাবে কণ্ঠ দিয়েছিলেন মারওয়ান মুসা এবং রিকাডো ব্যাংকস।
তবে অন্য অনেক জনপ্রিয় পাকিস্তানি গানের মতোই পাসুরি নিয়েও নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল এবং সাধারণ শ্রোতারা এই পরিবর্তনের তীব্র সমালোচনা করেছিলেন।