- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব
অনলাইন ডেস্ক ►
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনকে নতুন এক প্রস্তাব দিয়েছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে মূলত বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার ও নৌপথ খুলে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তবে পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাটি আপাতত স্থগিত রাখার প্রস্তাব করেছে ইরান।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর মতে, এই প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ। পরমাণু ইস্যুকে বাদ দিয়ে কেবল বাণিজ্যিক চুক্তি করলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। এই প্রস্তাবের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।