• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৬, সময়ঃ সকাল ১০:২৫

এক ছবির শুটিং ২০ মাস!



অনলাইন ডেস্ক

দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’। মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমার ও প্রিয়াঙ্কা চোপড়া আছেন কেন্দ্রীয় চরিত্রে। গত বছর বিস্তর আয়োজনে ছবিটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। তখন থেকেই চলছে শুটিং।

এবার প্রিয়াঙ্কা জানালেন, ইতোপূর্বে ১৪ মাস শুটিং হয়েছে, আরো হবে ছয় মাস। অর্থাৎ একটি ছবির জন্য শুটিংয়ে ব্যয় হচ্ছে ২০ মাস! যা উপমহাদেশের চলচ্চিত্রে ব্যতিক্রম ঘটনা। হলিউডে জিমি ফ্যালনের শোতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেই ‘বারাণসী’ নিয়ে কথা বলেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘রাজামৌলি ভারতের সেরা নির্মাতাদের একজন। এটা এক রোমাঞ্চযাত্রা হতে যাচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড।’ আগামী বছরের ৭ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বারাণসী’।